খুলনার বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সাথে স্থানীয় জনতা কাজ শুরু করে।
আগুনে বড় বাজার ভৈরব স্ট্যান্ড জুতাপট্রি সংলগ্ন ঘাঁটের ৬টি দোকান আগুনে পুড়ে যায় বলে জানা গেছে।
বড় বাজার ছিট কাপড় দোকান মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম বলেন, কংস বাণিজ্য ভাণ্ডার থেকে প্রথমে তারা ধোঁয়া দেখেন। ধোঁয়া দেখে বাজারে আগত ক্রেতারা দ্বিবিদিক দৌড়াতে থাকে। আগুন দেখে তিনি ফায়ার সার্ভিস ও নৌবাহিনীতে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। বড় বাজার শ্রমিক তাদের সাথে যোগ দেয়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, দুপুর ১টার কিছু সময় সংবাদ পেয়ে আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে রওনা হয়। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।